২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনেটের বিশ্বকাপ শেষ

চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার হামিশ বেনেটের। তার জায়গায় খেলবেন সিমার ড্যারেল টাফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার হামিশ বেনেটের। তার জায়গায় খেলবেন সিমার ড্যারেল টাফি। কাইল মিলস চোটে পড়ার পর নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে ডাকা হয় টাফিকে। মুম্বাইতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলার সময় চোট পান বেনেট। ওই ম্যাচে ৪.১ ওভার বল করার পর গোড়ালিতে চোট পাওয়ায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। এবারের বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছেন বেনেট। উইকেট পেয়েছেন ৬টি। কেনিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের উদ্বোধনী খেলায় চার উইকেট নেন তিনি। চোট সমস্যা যেন পিছুই ছাড়ছে না নিউজিল্যান্ডের। মিলসকে দিয়ে শুরু। এরপর অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। সর্বশেষ বেনেট। ৯৪টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলে ১১০টি উইকেট পাওয়া টাফি শুক্রবার ভারতে এসে পৌঁছেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৫ ঘ.