২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যান্ড কুইজপঞ্চাশোর্ধ্ব দুই যুবার জয়

বয়স ৫০ পেরুলে কী হবে, অন্তরে তারা এখনো যুবা। তরুণদের টেক্কা দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৫ মার্চের কুইজ তারাই জিতে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 07:36 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়স ৫০ পেরুলে কী হবে, অন্তরে তারা এখনো যুবা। তরুণদের টেক্কা দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৫ মার্চের কুইজ তারাই জিতে নিয়েছেন। প্রথম পুরস্কার হিসেবে সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন বেসরকারি সংস্থার কর্মকর্তা ফারুক আহমেদ (৫৩)। আর দ্বিতীয় পুরস্কার হিসেবে সিটিসেলের সৌজন্যে একটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা স্বপন কুমার মুখার্জী (৫৯)। তারা দুজনেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্র্যান্ড কুইজের খবর পেয়েছেন নিজেদের ছেলেমেয়েদের কাছ থেকে। বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময় জুড়েই চলবে এই গ্র্যান্ড কুইজ। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে। গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাচ্ছে। প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে। http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা