ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্র্যান্ড কুইজে ১৪ মার্চের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন সুকান্ত ভট্টাচার্য। পেশায় একজন গ্রাফিক ডিজাইনার তিনি।
পুরস্কার হিসেবে সুকান্ত পাচ্ছেন এডিএনের সৌজন্যে একটি ল্যাপটপ।
বিজয়ের খবর জানাতে যখন ফোন করা হলো, সুকান্ত তখন ঘুমাচ্ছিলেন। ঘুমঘোরে ফোন ধরে 'বিডিনিউজ'কে তিনি শুনলেন 'বিরানি হাউজ'। এরপর রং নম্বর ভেবে লাইন কেটে দিলেন।
কিন্তু ফোন রেখেই ভুলটা বুঝতে পারেন সুকান্ত। সঙ্গে সঙ্গে ফিরতি ফোন করে নিজের পরিচয় দিয়ে কুইজ জয়ের বিষয়টি নিশ্চিত হন তিনি।
১৪ মার্চের কুইজে দ্বিতীয় পুরস্কার হিসেবে সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন সফটঅয়্যার প্রকৌশলী গোলাম কিবরিয়া।
আর আইনের ছাত্র সাজ্জাদ হোসাইন তৃতীয় পুরস্কার হিসেবে পাচ্ছেন সিটিসেলের সৌজন্যে একটি জুম আল্ট্রা মোডেম।
অবশ্য সাজ্জাদ আশা করেছিলেন, প্রথম পুরস্কারটা তিনিই পাবেন। নিজের ভাইয়ের কাছ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুইজ প্রতিযোগিতার খবর পান তিনি।
বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময় জুড়েই চলবে এই গ্র্যান্ড কুইজ। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে।
গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাচ্ছে।
প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা
bdnews24