২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামদক্ষিণ আফ্রিকা কোনো সুযোগ দেবে না

পূর্ণাঙ্গ একটা পেশাদার দল বলতে যা বোঝায়, দক্ষিণ আফ্রিকার খেলায় তা রয়েছে। ছোট-বড় নয়, প্রতিটি দলকেই সমান চোখে দেখে তারা। খেলেও সেভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 04:26 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণাঙ্গ একটা পেশাদার দল বলতে যা বোঝায়, দক্ষিণ আফ্রিকার খেলায় তা রয়েছে। ছোট-বড় নয়, প্রতিটি দলকেই সমান চোখে দেখে তারা। খেলেও সেভাবে। তাই আয়ারল্যান্ড এবারের বিশ্বকাপে যত ভালোই করুক না কেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে কুলিয়ে উঠতে পারবে না বলে আমার বিশ্বাস। দক্ষিণ আফ্রিকা এমন কেনো সুযোগই দেবে না। ভারতের বিপক্ষে আগের খেলায় অসাধারণ জয়ে দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস খুবই ভালো অবস্থানে। তাই তারা ফেভারিটের মতো খেলবে। তাছাড়া দলটির ব্যাটিং বিভাগের দিকে তাকিয়ে দেখুন, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনির মতো ব্যাটসম্যান আছেন। তাই তারা আগে ব্যাট করলে প্রতিপক্ষের সামনে বড় টার্গেট ছুড়ে দেবে। আর বোলিং বিভাগও কম নয়। যেমন তাদের পেস আক্রমণ, তেমনি তাদের স্পিন বিভাগ। তাই দক্ষিণ আফ্রিকা আগে ফিল্ডিং করলে আয়ারর‌্যান্ডকে খুব একটা এগোতে দেবে না বলে আমার ধারণা। দক্ষিণ আফ্রিকার আরেকটি শক্তির জায়গা হচ্ছে ফিল্ডিং বিভাগ। তারা ফিল্ডিংয়ে এত বেশি ভালো করে থাকে যে প্রতিপক্ষের ২০-৩০ রান কমে যায়। তাই সব মিলিয়ে দিনটি দক্ষিণ আফ্রিকারই হবে বলে আমার ধারণা। আয়ারল্যান্ড বড়জোর একটু প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে, কিন্তু খুব একটা নাড়া দিতে পারবে না দক্ষিণ আফ্রিকার ভিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১০২৫ ঘ.