২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

দ্বিতীয় পর্বে উঠার সম্ভাবনা টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় পর্বে উঠার সম্ভাবনা টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার বিশ্বকাপ ক্রিকেটের ২৮তম খেলায় বাংলাদেশ ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। ৪ খেলায় ৫ পয়েন্ট নিয়ে বি গ্র"পে ইংল্যান্ডের অবস্থান দুই নম্বরে। অন্যদিকে ৩ খেলায় ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে ছয় নম্বরে। বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ভারতের কাছে হারে ৮৭ রানে। পরের খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে জেতে ২৭ রানে। তৃতীয় খেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ৯ উইকেটে। বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ইংল্যান্ড ৬ উইকেটে জেতে নেদারল্যান্ডসের বিপক্ষে। পরের খেলায় ভারতের সঙ্গে টাই করে। তৃতীয় খেলায় আয়ারল্যান্ডের কাছে হারে ৩ উইকেটে। পরের খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতে ৬ রানে। এর আগে মোট ১৪ বার খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ইংল্যান্ড জিতেছে ১৩ খেলায়। বাংলাদেশের জয় ১ খেলায়। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে এ খেলায় বাংলাদেশের জয়ের বিকল্প নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটের লজ্জাজনক পরাজয়ের পর দলটির জন্য এবার ঘুরে দাঁড়ানোর পালা। একদিনের ক্রিকেটে নিজেদের সর্বনিু রান করার পর ইংল্যান্ডের বিপক্ষে চাপে থাকবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বাংলাদেশ দেশের মাটিতে সা