ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মো. মুক্তাদির হোসেন দ্বিতীয়বারের মতো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্র্যান্ড কুইজের প্রতিদিনের পর্বে প্রথম পুরস্কার জিতলেন।
৭ মার্চের কুইজে সবচেয়ে বেশি বার সঠিক উত্তর এসএমএস করে তিনি দুটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন সিটিসেলের সৌজন্যে। ৬ মার্চের কুইজে প্রথম পুরস্কার হিসেবে স্টেক হাইজে চার সঙ্গীকে নিয়ে খাওয়ার পুরস্কার পান তিনি।
মুক্তাদির রাজধানীর সিটি ইউনিভার্সিটির ছাত্র।
৭ মার্চের দ্বিতীয় পুরস্কারটি জিতেছেন সফটওয়্যার প্রকৌশলী এস এম শাকিল আহমেদ খান।
গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com ) পাওয়া যাচ্ছে। প্রতিদিন বিকাল ৪টায় নতুন প্রশ্ন পাওয়া যাবে এই সাইটে।
প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত ত্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে বিশ্বকাপ ক্রিকেটের সা
bdnews24