২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইংল্যান্ড ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে গ্র"প পর্বের খেলায় অংশ নিতে সোমবার চট্টগ্রাম পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। খেলা হবে ১১ মার্চ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি বিভাগীয় স্টেডিয়ামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিপক্ষে গ্র"প পর্বের খেলায় অংশ নিতে সোমবার চট্টগ্রাম পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। খেলা হবে ১১ মার্চ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি বিভাগীয় স্টেডিয়ামে। সোমবার বেলা দুইটায় ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্যরা বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে করে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিমানবন্দরে ইংল্যান্ড দলের সদস্যদের লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। বেলা তিনটায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নগরীর জিইসি মোড়ে অবস্থিত হোটেল পেনিনসুলায় দলটিকে পৌঁছে দেয়া হয়। ইংল্যান্ড দল মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে। এদিকে রোববার থেকেই চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনএল/২১২২ ঘ.