২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্র আড়াই ঘণ্টায় শেষ

অতি সহজেই জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে হারিয়েছে তারা বাংলাদেশকে। খেলা হয়েছে আড়াই ঘণ্টারও কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অতি সহজেই জিতলো ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে হারিয়েছে তারা বাংলাদেশকে। খেলা হয়েছে আড়াই ঘণ্টারও কম। মোট ১০০ ওভারের খেলা হলেও দু'দল মিলে খেলেছে মাত্র ৩১ ওভার ১ বল। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে গিয়ে মাত্র ১২ ওভার ২ বলে এক উইকেটে জয়ের লক্ষ্য ৫৯ রানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে বাংলাদেশের পালা মাত্র ১৮ ওভার ৫ বলে ৫৮ রানে শেষ হয়ে যায়। বিশ্বকাপে এর চেয়ে কম রানে কখনোই গুটিয়ে যায়নি বাংলাদেশ। একদিনের ক্রিকেটেও। এর আগে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে কম রান ছিল ১০৮। ২০০৩ সালের ২২ ফেব্র"য়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রান করে বাংলাদেশ। বিশ্বকাপের ইতিহাসে এটি চতুর্থ সর্বনিু রান। আর সবচেয়ে কম ৩৬ রানে অল-আউট হয় কানাডা। ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান করে তারা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কেবল একবার হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ, ২৯ রানের মাথায়। নাঈম ইসলামের বলে ফিরে যান ডেভন স্মিথ (৬)। এরপর আর কোনো অঘটন ঘটেনি। জয়ের ঠিকানায় দলকে পৌঁছে দেন ক্রিস গেইল ও ডারেন ব্রাভো। গেইল ৩৭ রানে অপরাজিত থাকেন। আর অন্য প্রান্তে ৯ অপরাজিত ছিলেন ব্রাভো। গেইলের হার না মানা ৩৬ বলের ইনিংসে চার রয়েছে ৬টি। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামার পর থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের উইকেটে যাওয়া ও আসার পালা। দলের পক্ষে জুনায়েদ সিদ্দিকী ২৫ ও মোহাম্মদ আশরাফুল ১১ রান করেন। বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সুলেইমান বেন ৪ উইকেট নেন ১৮ রানে। এছাড়া ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও অধিনায়ক ডারেন সামি। এ জন্য রোচ দেন ১৯ রান। সামি ২১। একদিনের ক্রিকেট বাংলাদেশের সর্বনিু রান ছিল ৭৪। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রান করে বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বনিু রান ছিল ১৩১। ম্যাচ সেরা হন রোচ। বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ভারতের কাছে ৮৭ রানে হারে বাংলাদেশ। পরের খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে জেতে ২৭ রানে। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ৭ উইকেটে। পরের খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে ২১৫ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩০ ঘ.