নেদারল্যান্ডস আগের ম্যাচে ইংল্যান্ডের শক্তিশালী ভীত নাড়িয়ে দিয়েছিল। তাই ওয়েস্ট ইন্ডিজকে খুবই সতর্কভাবে খেলতে হবে। তা না হলে অঘটন ঘটেও যেতে পারে।
নেদারল্যান্ডসের মতো দলগুলো মূলত বিশ্বকাপে খেলতে আসে বড় কিছু দলকে আটকে দেওয়ার লক্ষ্য নিয়েই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভালো ব্যাট করতে পারেনি। এদিনও যদি তেমন কিছু হয়, তাহলে বিপদ হতে পারে।
যদিও শক্তিমত্তার দিক থেকে নেদারল্যান্ডসের চেয়ে অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তাদের আছে অসাধারণ ব্যাটিং লইন। কিন্তু সেখানে নেই ধারবাহিকতা। এ জন্যই তাদের সতর্ক হয়ে খেলতে হবে।
নেদারল্যান্ডসের আছে কিছু ভালো মানের ব্যাটসম্যান। বোলিংও একেবারেই দুর্বল নয়।
জিম্বাবুয়ে ও কানাডা ম্যাচ
জিম্বাবুয়ে হয়তো কিছুটা এগিয়ে থাকবে। তারপরও আমি বলব, যে কোনো দলই জিতবে। আসলে তাদের শক্তির পার্থক্য তেমন নেই।
কানাডা চেষ্টা করবে জয় ছিনিয়ে নিতে। কারণ জিম্বাবুয়ে নেই সে আগের অবস্থানে। একসময় তাদের অসাধারণ কিছু খেলোয়াড় ছিল। যাদের কারণে ভালো একটা পর্যায়ে চলে গিয়েছিল দলটি। এখন আর সে অবস্থায় নেই তারা। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচেও খুব একটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে।
ক্রিকেটের ঐতিহ্যের কথা বিবেচনা করলে, এ ম্যাচটিতে জয় পাওয়া উচিত জিম্বাবুয়েরই। কিন্তু এখনকার পারফর্ম্যান্সের কারণে আগে থেকেই তাদের সম্পর্কে কিছু বলা মুশকিল। অন্যদিকে কানাডা কিন্তু একেবারেই দুর্বল দল নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/১০১৫ ঘ.
bdnews24