২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রান কম হলেও হাল ছাড়িনি: সাকিব

ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও ভালো বল আর ফিল্ডিং করায় জয় এসেছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 06:21 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও ভালো বল আর ফিল্ডিং করায় জয় এসেছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা ভাল ক্রিকেট খেলেছি। কম রান করলেও হাল কখনও ছেড়ে দেইনি।" বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হলেও মাঝের সারির ব্যাটসম্যানরা ভালো খেলতে না পারায় স্কোরবোর্ডে বড় রান জমা করা সম্ভব হয়নি জানিয়ে সাকিব বলেন, "শফিউল ভালো বল করেছে। আক্ষরিক অর্থে সেই দলকে জয় এনে দিয়েছে।" টাইগার অধিনায়ক বলেন, "দর্শকরা আমাদের দারুণ অনুপ্রেরণা যুগিয়েছে। ভালো করলে করতালি দিয়েছে, আর খারাপ করলে দুয়ো। এতে আমাদের জয়ের আগ্রহ আরও বেড়েছে।" এদিকে ম্যাচ সেরা খেলোয়াড় হওয়ায় তামিম ইকবাল নিজেই আবাক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি আশাই করিনি, সেরা খেলোয়াড় হবো। তবে আমি চেষ্টা করেছি সেরা খেলাটা খেলতে।" চার উইকেট নিয়ে দলের জয়ে মূল ভূমিকা রাখা শফিউল ইসলাম বলেন, "ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার আশা জেগেছিল। কিন্তু হইনি; তাতে আক্ষেপ নেই। আশা করি, পরের ম্যাচগুলোতে আরও ভালো করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/টিআর/জেকে/০০১৪ ঘ.