ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই উদ্বোধনী ব্যাটসম্যানের অর্ধ-শতকের সুবাদে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ওভার হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
নাগপুরে শুক্রবার টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। নাথান ম্যাককালামের অর্ধ-শতকের সুবাদে ২০৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। খেলে ৪৫ ওভার ১ বল।
জয়ের জন্য ২০৭ রান তাড়া করতে নেমে শেন ওয়াটসনের ৬২ ও ও ব্র্যাড হ্যাডিনের ৫৫
রানের সুবাদে ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
মাইকেল ক্লার্ক ২৪ ও ক্যামেরন হোয়াইট ২২ রানে অপরাজিত থাকেন।
এর আগে ১৩৩ রানের উদ্বোধনী জুটি গড়ার পর হামিশ বেনেটের করা ১৯ তম ওভারে জোড়া আঘাতে সাজঘরে ফেরেন ব্র্যাড হ্যাডিন ও শেন ওয়াটসন।
হ্যাডিন ৫৫ রানের ইনিংসটি সাজান ৮টি চারের সাহায্যে। খেলেন ৫০ বল। এটি বিশ্বকাপে তার প্রথম ও একদিনের ক্রিকেট জীবনে ১২ তম অর্ধ-শতক।
হ্যাডিনের মতো বিশ্বকাপে প্রথম অর্ধ-শতক পেয়েছেন ওয়াটসনও, একই সঙ্গে তুলে নিয়েছেন একদিনের ক্রিকেট জীবনে ২১তম অর্ধ-শতক । ৬১ বলে ৬২ রানের ইনিংসে ৬টি চার ও ১টি ছয়ের মার মেরেছেন তিনি।
নিউজিল্যান্ডের পক্ষে হামিশ বেনেট ৬৩ রানে নেন ২ উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ৪০ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল (১৬) ও ব্রেন্ডন ম্যাককালামকে (১০) হারায় নিউজিল্যান্ড।
দলীয় ৬৬ রানে জেসি রাইডার (২৫) ও জেমস ফ্রাঙ্কলিন (০) এবং এক রান পর স্কট স্টাইরিসকে (০) হারালে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬৭/৫।
৭ রান পর রস টেইলরও (৬) দ্রুত সাজঘরের পথ ধরলে মহাবিপদে পড়ে যায় দলটি।
দলের এই বিপদে হাল ধরে খেলতে থাকেন জেমি হাউ ও নাথান ম্যাককালাম। ৪৭ বলে ২২ রান করা হাউকে এলবিডব্লি
bdnews24