ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশা করেছিলাম কেনিয়া দ্বিতীয় ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়াবে। কিন্তু পারলো না তারা। পাকিস্তান সহজেই জয় তুলে নিয়েছে।
বলা যেতে পারে পাকিস্তানের সমষ্টিগত আক্রমণের সামনে কেনিয়া অসহায় আত্মসমর্পণ করেছে।
এখন ক্রিকেট বিশ্বের কিছুটা টনক নড়বে যে এ দলটিও (পাকিস্তান) এবার বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। বিশেষ করে প্রথম ম্যাচে তারা যেভাবে কেনিয়াকে বিধ্বস্ত করেছে, তা জানান দিল যে এবার তারা কিছু একটা করতেও পারে।
পাকিস্তানের ব্যাটিংয়ের মিডল অর্ডর খুবই শক্তিশালী। মিসবাহ উল হক, উমর আকমলের মতো ম্যাচ উইনার খেলোয়াড় আছেন। কেনিয়ার বিপক্ষে ম্যাচে চারজন খেলোয়াড়ের অর্ধশতক পাওটাই তা প্রমাণ করে। তারা চারজনই মিডল অর্ডার ব্যাটসম্যান।
তাদের বোলিংয়ের শক্তিশালী দিকটা হচ্ছে স্পিন আক্রমণ। এদিন স্পিনাররাই মূলত ধস নামিয়েছেন কেনিয়ার ব্যাটিংয়ের। শহিদ আফ্রিদি ১৬ রানে ৫ উইকেট পেয়ে তার প্রমাণ দিয়েছেন।
তবে তাদের একটা দুর্বল দিক ফুটে উঠেছে, তা হল ফিল্ডিং। তা অবশ্য পাকিস্তানের ঐতিহ্যগত দুর্বলতা।
তারপরও সব মিলিয়ে পাকিস্তানের শুরুটা ভালো হয়েছে। এখন প্রত্যেকটি দল তাদের নিয়ে চিন্তা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২২২০ ঘ.
bdnews24