ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবাহনী ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান মরহুম আলিউল ইসলামের স্মরণে বুধবার কোরান খতম, স্মরণ সভা ও দোয়া-মাহফিলের আয়োজন করেছে আবাহনী ক্লাব।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক আলিউল গত ১৮ ফেব্র"য়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, ক্লাবের সব কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থকদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৬ ঘ.
bdnews24