২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার বিপক্ষে পাকিস্তান এগিয়ে

বেশ কিছুদিন ধরে বিতর্কের মধ্যে আছে পাকিস্তান। তারপরও বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ষষ্ঠ খেলায় কেনিয়ার বিপক্ষে এগিয়ে থাকছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কিছুদিন ধরে বিতর্কের মধ্যে আছে পাকিস্তান। তারপরও বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ষষ্ঠ খেলায় কেনিয়ার বিপক্ষে এগিয়ে থাকছে তারা। খেলা শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩ টায় হাম্বানটোটায়। বিশ্বকাপে এই দু' দল প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। দল দু'টি মোট পাঁচবার খেলেছে। পাচবারই জিতেছে পাকিস্তান। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কেনিয়ার সর্বোচ্চ রান ১৭৯। ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে শেষ খেলায় কেনিয়া গুটিয়ে যায় ৯৪ রানে। দেশের মাটি থেকে খেলা সরিয়ে নেয়া, স্পট ফিক্সিং, অধিনায়কত্ব নিয়ে ঝামেলা-সব মিলে যথেষ্ঠ চাপে আছে পাকিস্তান। এর প্রভাব পড়েছে দলের খেলাতেও। গত ১২ মাসে দলটি হেরেছে ১০ খেলায়। জিতেছে ৮টিতে। তবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পর পাকিস্তান নিজেদের গুছিয়ে নিয়েছে অনেকটা। দলে ঘাটতি নেই অভিজ্ঞ ক্রিকেটারেরও। সেটাই স্বপ্ন দেখাচ্ছে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুসকে। জিম্বাবুয়ে, কানাডা ও কেনিয়ার মতো দল গ্র"পে থাকায় দ্বিতীয় পর্বে খেলা অনেকটাই নিশ্চিত পাকিস্তানের। ইউনুস খান, মিসবাহ-উল-হক, শোয়েব আখতার তরুণদের পথ দেখিয়ে পাকিস্তানকে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলের মতো অদম্য করে তুলবেন বলে ওয়াকারের বিশ্বাস। অন্যদিকে নিজেদের প্রথম খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হারার পর বেশ চাপে আছে কেনিয়া। বিশেষ করে দলের ব্যাটসম্যানরা। ৫০ ওভার ব্যাট করাই তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিজেদের প্রথম খেলায় ৬৯ রানে গুটিয়ে যাওয়ার পরও পাকিস্তানের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে কেনিয়া নিজেদের ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। দলের অধিনায়ক জিমি কামান্দেও ব্যাটসম্যানদের ছন্দে ফেরা দেখতে চান। বোলারদের লড়াই করার পুঁজি এনে দেয়ার জন্য ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন তিনি। এখনো ব্যাট-বলে কেনিয়ার মূল ভরসা ৩৯ বছর বয়সী স্টিভ টিকোলো। তরুণদের মধ্যে এমন কেউ নেই যে টিকোলোর জায়গা নিতে পারে। নিজেদের প্রথম খেলায় ভালো না করলেও প্রস্তুতি ম্যাচে দারুণ খেলা টিকোলোই পাকিস্তানের বিপক্ষে কেনিয়ার বড় ভরসা। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এএনএম/টিআর/১৭৫১ ঘ.