২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের কণ্ঠে ফিরে আসার প্রত্যয়

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সোমবার সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে নেটে কঠোর অনুশীলন করে ক্রিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সোমবার সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে নেটে কঠোর অনুশীলন করে ক্রিকেটাররা। বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান ও সহঅধিনায়ক তামিম ইকবাল বলেন, "ওই ম্যাচের (প্রথম ম্যাচ) কথা ভুলে আমরা সামনের দিকে তাকাতে চাই।" আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচকে ঘিরে সাকিব বাহিনীর প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। তামিম বলেন, "আজকে খুব ভালো অনুশীলন হয়েছে। গত দেড়মাসের মধ্যে আজকের অনুশীলনটাই সবচেয়ে ভালো হয়েছে।" প্রথম ম্যাচে বাংলাদেশের হারের অন্যতম কারণ হিসেবে বাজে বোলিংয়ের কথাই আবারো বলেন তামিম। "আমাদের বোলিংয়ের শুরুটা ভালো হয়নি। পরেও আমাদের স্পিনাররা তেমন কিছু করতে পারেনি। তবে আমি নিশ্চিত আগামী ম্যাচেই বোলাররা ছন্দে ফিরবে।" সোমবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুশীলন করেন ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে শুরুটা ভালো হলেও শেষটা ভালো করতে না পারার দায়টা নিলেন তামিম। "ভালো শুরু হয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত হয়নি, কারণ ওই সময়ে বল ঠিকভাবে ব্যাটে আসছিলো না। তা ছাড়া বলও বেশি খেলে ফেলেছিলাম।" তবে এই হারে দলের আত্মবিশ্বাসের খুব একটা ক্ষতি হয়নি বলেই দাবি তামিমের। উদ্বোধনী ম্যাচের পরাজয়কে তিনি দেখছেন একটি বাজে দিন হিসেবে। ২০০৭ এর বিশ্বকাপে ও গত বছর আয়ারল্যান্ড সফরে মোট দুবার আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে হারে বাংলাদেশ। এছাড়া হার রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ৩ ম্যাচেই সহজ জয় পায় বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৫২ ঘ.