২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে চায় আয়ারল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার আশাবাদ ব্যাক্ত করেছেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার আশাবাদ ব্যাক্ত করেছেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ড। সোমবার তিনি জানান, "আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। সে লক্ষ্যেই স্বাগতিকদের মোকাবেলায় নামব।" ২৫ ফেব্র"য়ারি বাংলাদেশ দ্বিতীয় খেলায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। খেলা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। আয়ারল্যান্ড অধিনায়ক বলেন, "আমরা বেশ কিছুদিন ধরেই ঢাকায় আছি। পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে আমরা প্রস্তুতি ম্যাচও খেলেছি। তাই স্বাগতিক বাংলাদেশের মোকাবেলায় খুব একটা সমস্যা হবে না বলে আশা করছি।" ইংল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। তাছাড়া গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিল দলটি। তাই এবার বাংলাদেশের বিপক্ষে তেমন কিছু হলে অবাক হওয়ার থাকবে না বলেও মন্তব্য করেন পর্টারফিল্ড। আয়াল্যান্ডের বিপক্ষে অবশ্য ঢাকায় ৩-০ তে সিরিজ জেতার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সে হিসেবে বাংলাদেশই এগিয়ে। পর্টারফিল্ডও বাংলাদেশকে এগিয়ে রাখছেন। তিনি বলেন, "ভারতের কাছে হারা বাংলাদেশ দল আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইবে। আমাদেরও চেষ্টা থাকবে তা প্রতিরোধ কারার।" বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯১৭