২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে হারিয়ে এগুতে চায় অস্ট্রেলিয়া

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করতে চান বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। এ জন্য দলের প্রথমদিকের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 06:02 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করতে চান বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। এ জন্য দলের প্রথমদিকের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার আহ্বান জানান তিনি। খেলা শুরু হবে সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় আহমেদাবাদে। দলের জন্য দারুণ ভিত্তি রচনা করে দিয়ে আসছেন শেন ওয়াটসন। কিন্তু সময়টা ঠিক ভালো যাচ্ছে না অপর উদ্বোধনী ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিনের। প্রস্তুতি ম্যাচেও ফিরেছেন রানের খাতা খোলার আগেই। তার কাছে এবার বড় ইনিংস চাইলেন পন্টিং। অস্ট্রেলিয়ার বোলিং-আক্রমণ নিঃসন্দেহে খুবই ভালো। পেস-আক্রমণে আছেন ব্রেট লি, শন টেইট, ডোগ বোলিঞ্জার ও মিচেল জনসন। স্পিন-সহায়ক পিচেও যে কোনো দলের ব্যাটিং বিভাগকে গুড়িয়ে দেয়ার সামর্থ্য তাদের আছে। এছাড়া স্পিন-আক্রমণে আছেন জেসন ক্রেজা, স্টিভেন স্মিথ ও জন হেস্টিংস। স্পিনার হিসেবে শেন ওয়ার্নের মতো নামী-দামী না হলেও একেবারে উড়িয়ে দেয়ার মতো কেউ নন। তারপরও জিম্বাবুয়েকে হাল্কাভাবে নিচ্ছেন না পন্টিং। দলের সব ক্রিকেটারকে নিজের সেরাটাই ঢেলে দিতে বলেছেন। অন্যদিকে দিন-রাতের খেলায় অস্ট্রেলিয়াকে চমকে দেয়ার সামর্থ্য জিম্বাবুয়ের আছে। দলের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে সক্ষম। এছাড়া দলে রয়েছেন বেশ কয়েকজন অলরাউন্ডার। স্পিন-সহায়ক পিচে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলার সামর্থ্য রে প্রাইস, প্রসপার উতসেয়া ও গ্রায়েম ক্রিমারের আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩২৪ ঘ.