ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের দ্বিতীয় খেলায় কেনিয়াকে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এ খেলার স্থায়িত্ব ছিলো মাত্র আড়াই ঘণ্টা।
কেনিয়ার দেয়া ৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। খেলেছে ৮ ওভার বল। মার্টিন গুপটিল ৩৯ ও ব্রেন্ডন ম্যাককালাম ২৬ রান করেন।
রোববার সকালে চেন্নাইয়ের চিদম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের মারাত্মক বোলিংয়ে ৬৯ রানে গুটিয়ে যায় কেনিয়া। মাত্র ২৩ ওভার ৫ বল খেলতে পেরেছিলো তারা।
নিজের একদিনের ক্যারিয়ারের সেরা বোলিং করেন হামিশ বেনেট। ৫ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া জ্যাকব ওরাম ও টিম সাউদি ৩টি করে উইকেট নেন। এজন্য ওরাম দেন ২ রান। সাউদি দেন ১৩।
বিশ্বকাপে এর আগে কেনিয়ার সর্বনিু স্কোর ছিলো ১০৪। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৩ সালের বিশ্বকাপে এই স্কোর করেছিলো তারা।
প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স ওবান্দা (৬) ও সেরেন ওয়াটার্স (১৬) কে হারিয়ে বসে কেনিয়া। দু'জনই এলবিডবি
bdnews24