ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে শনিবার মাঠে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ বাংলাদেশ ও ভারতের খেলা দিয়ে শনিবার শুরু হচ্ছে মাঠের লড়াই। দিবা-রাত্রির এই ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।
বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব ক্রিকেটের এবারের এই আসর বসছে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/২১৩৬ ঘ.
bdnews24