মুম্বাই, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অগ্নি নিরাপত্তার মানদণ্ডে উৎরাতে ব্যর্থ হয়েছে বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের নির্ধারিত ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
মুম্বাইয়ের দমকল বাহিনীর প্রধান উদয় তাতকারে শুক্রবার বলেছেন, "আমাদের পরিদর্শন দল স্টেডিয়ামটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় প্রচুর ঘাটতি খুঁজে পেয়েছে। এ অবস্থায় এর অগ্নিনির্বাপণ ব্যবস্থার সংস্কার প্রয়োজন।"
বার্তা সংস্থা পিটিআইকে তাতকারে বলেন, "আমরা শিগগিরই বিষয়টি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) অবহিত করে নির্দেশনামূলক চিঠি দেব। আমাদের নির্দেশনা অনুযায়ী অগ্নি নিরাপত্তা ব্যবস্থার যাবতীয় শর্ত পূরণ করার পর স্টেডিয়ামটি পুনরায় পরিদর্শন করা হবে।"
এর আগে গত ডিসেম্বরে আইসিসির পরিদর্শনেও ওয়াংখেড়ে স্টেডিয়ামের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি পাওয়া যায়। বিশ্বকাপ উপলক্ষে মুম্বাইয়ের এই স্টেডিয়ামটি সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করা হয়েছে।
মুম্বাই দমকল বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অগ্নি নির্বাপণ যন্ত্রপাতির মধ্যে জলকল, ইন্টারনাল রাইজার সিস্টেম, ধোঁয়া নির্দেশক ও সতর্কতামূলক ঘণ্টা থাকা বাধ্যতামূলক।
"কিন্তু স্টেডিয়ামে এর অনেকগুলোরই ঘাটতি আছে। এগুলো পূরণ করা জরুরি," বলেন ওই কর্মকর্তা।
অবশ্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ দমকল বাহিনীর শর্ত পূরণের ব্যাপারে আত্মবিশ্বাসী।
অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লালচাঁদ রাজপুত বলেন, "কিছুদিন আগে দমকল বাহিনীর একটি দল স্টেডিয়াম পরিদর্শনে এসেছিলো। তারা অগ্নি নিরপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কিছু নির্দেশনা দিয়েছে।"
"আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করছি, নির্ধারিত সময়ের আগেই আমাদের প্রস্তুতি শেষ হবে। চিন্তার কোনো কারণ নেই", বলেন তিনি।
তবে দমকল বাহিনীর আনুষ্ঠানিক কোনো চিঠি এখানো হাতে পাননি বলে দাবি করেন রাজপুত।
আইসিসির টুর্নামেন্ট পরিচালক রত
bdnews24