২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুভুজেলার প্রবেশ নিষেধ

আগেই ঘোষণা দেওয়া হয়েছিল- 'আনা যাবে না'। তারপরও অনেক দর্শক বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে আসলেন ভুভুজেলা বাঁশি, পানির বোতল বা ক্যামেরা নিয়ে। তবে সেসব বাইরে রেখেই তাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢুকতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগেই ঘোষণা দেওয়া হয়েছিল- 'আনা যাবে না'। তারপরও অনেক দর্শক বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে আসলেন ভুভুজেলা বাঁশি, পানির বোতল বা ক্যামেরা নিয়ে। তবে সেসব বাইরে রেখেই তাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢুকতে হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আসা আফতাব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ছেলের জন্য ১৮০ টাকা দিয়ে ভুভুজেলা বাঁশি কিনেছিলাম। সে ফুটবল বিশ্বকাপের সময় দেখেছে, মাঠে ভুভুজেলা বাঁশি বাজায় দর্শকরা। তার আবদার, সেও বাজাবে। কিন্তু পুলিশ তাকে বাঁশি নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি।" ফলে সঙ্গে আনা সখের বাঁশি ভুভুজেলা স্টেডিয়ামের বাইরেই পরে থাকে। স্টেডিয়ামের ১ নম্বর ফটকে দায়িত্বরত পুলিশের সহকারী কমিশনার রাফিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল মাঠে ভুভুজেলা বাঁশি, পানির বোতল ও ক্যামেরা আনা যাবে না। নিরাপত্তার স্বার্থেই আমরা দর্শকদের এসব জিনিস মাঠে নিতে দেইনি।" অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসা শারমিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিরাপত্তার স্বার্থে বাঁশি ও ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয়নি ঠিক আছে, কিন্তু পানির বোতল নিয়ে ঢুকতে দেওয় উচিৎ ছিল।" নিরাপত্তা কর্মীরা জানান, স্টেডিয়ামের বাইরে দর্শকদের ফেলে যাওয়া পনির বোতল আর ভুভুজেলা বাঁশি শেষ পর্যন্ত টোকাইদের দখলে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআইএম/এসআই/জেকে/২০১১ ঘ.