২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং অনুশীলন সারলো দক্ষিণ আফ্রিকা

একপেশে প্রস্তুতি ম্যাচে ৩৪ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একপেশে প্রস্তুতি ম্যাচে ৩৪ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ১ বলে ২১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য রানে ২১৮ পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা অসি বোলারদের নির্বিষ বোলিংকে পাত্তা না দিয়ে দ্রুত গতিতে রান তোলে সহজ জয় নিশ্চিত করেন। স্মিথ ৮১ বলে ১০ চারের সাহায্যে ৬৫ ও আমলা ৭৬ বলে ৭ চারের সাহায্যে ৬০ রান করে স্বেচ্ছায় আবসর নেন। আহত না হয়েও মাঠ ছাড়ায় এ দুজন রিটায়ার্ড আউট হন। দক্ষিণ আফ্রিকার পক্ষে যে ৫ ব্যাটসম্যান ব্যাট করেন তাদের মধ্যে একমাত্র দু প্লেসিস (১২) সাজঘরে ফিরেন প্রতিপক্ষের কৃতিত্বে। রান আউট হন তিনি। স্মিথ ও আমলার গড়ে দেয়া কাজে লাগিয়ে দলকে বড় জয় এনে দেন জেপি ডুমিনি ও এবি ডি ভিলিয়ার্স। ডুমিনি ৪৭ ও ভিলিয়ার্স ১৬ রানে অপরাজিত ছিলেন। উইকেটের আশায় ৮ বোলার ব্যবহার করেও সাফল্য পাননি রিকি পন্টিং। এর আগে মাইকেল ক্লার্কের ৭৩ ও রিকি পন্টিংয়ের ৫৫ রানের পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৪৭.১ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরত আসেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান। খেলার ৪র্থ বলে শ্যেন ওয়াটসন ও ৪র্থ ওভারের ৪র্থ বলে টিম পেইন সাজঘরে ফিরেন। ৩য় উইকেটে ক্লার্কের সঙ্গে ১২২ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন পন্টিং। দলীয় ১২৮ রানের মাথায় পন্টিং ও ১৪৩ রানের মাথায় ক্লার্ক সাজঘরে ফিরলে হুড়মুড় করে ভেঙ্গে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। হোয়াইটের ব্যাট থেকে আসে ২২ রান । অস্ট্রেলিয়া ১৭ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ২১৭ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে স্টেইন ও পিটারসন নেন ৩টি করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৯ ঘ.