ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে কেনিয়ার বিপক্ষে রায়ান টেন ডয়েশ্চের অলরাউন্ড নৈপুণ্যে ২ উইকেটের জয় পেয়েছে নেদারল্যান্ডস।
মঙ্গলবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে কেনিয়া ৫ উইকেটে ২৬৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে ২৬৪ রানে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
উদ্বোধনী ব্যাটসম্য্যান আলেক্সি কারভেজি ও এরিক সোয়াজিনিস্কিও বিস্ফোরকর ব্যাটিংয়ে ১০ ওভার ১ বলে ৬৭ রান করে নেদারল্যান্ডস।
কারভেজি ৩৩ বলে ১০ চারের সাহায্যে ৪৯ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে এ জুটি। এরপর ৪০ রানের মধ্যে সোয়াজিনিস্কি (২৬), কুপার (২২), বোরেন (১) ও জুডিয়েরেন্ট (১) সাজঘওে ফিরলে ম্যাচ থেকে অনেকটা দূরে সরে যায় নেদারল্যান্ডস।
১৩০ রানে টিকোলোর জোড়া আঘাতে বারেসি (১০) ও গ্র"থ (০) সাজঘওে ফিরলে খেলায় কেনিয়ার নিয়ন্ত্রণ আরো পাকা হয়।
তবে, এর পরই ডয়েশ্চে ভেলকিতে ম্যাচে ফিওে ডাচরা। বুরম্যানের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে দলকে চাপ মুক্ত করে ভালো অবস্থানে নিয়ে আসেন তিনি।
বুরম্যান ২৯ রান করে টিকোলোর শিকাওে পরিণত হলে ভাঙ্গে এ জুটি। তবে তাতেও থেমে যাননি ডয়েশ্চে। বুখারির সঙ্গে ৫২ রানের জুটি গড়ে দলকে ২ উইকেটের জয় এনে দেন তিনি।
কেনিয়ার পক্ষে স্টিভ টিকোলো ৩৯ রানে নেন ৪ উইকেট।
এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান সেরেন ওয়াটার্সের ১২৬ রানের সুবাদে ২৬৩ রান সংগ্রহ করে কেনিয়া। ১৫০ বল খেলে এ রান করতে মারেন ১২টি চার।
আলেক্স ওবান্দা (১১), ডেবিড ওবুয়া (২০), স্টিভ টিকোলো (৮), মরিস উমা (২০) রান করে সাজঘরে ফিরে গেলে ১২৯ রানে ৪ উইকেট হারায় কেনিয়া।
তারপরেও রাকেপ প্যাটেলের সঙ্গে ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন ওয়াটার্স। ৫৯ বলে ৭ চারের সাহায্যে ৬৪ রান করেন প্যাটেল।
নেদারল্যান্ডসের পক্ষে ২ উইকেট নেন রায়ান টেন ডয়েশ্চে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৪৭ ঘ.
bdnews24