২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২১৭ রানে গুটিয়ে গেলো অস্ট্রেলিয়া

মাইকেল ক্লার্কের ৭৩ ও রিকি পন্টিংয়ের ৫৫ রানের পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৪৭.১ ওভারে ২১৭ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইকেল ক্লার্কের ৭৩ ও রিকি পন্টিংয়ের ৫৫ রানের পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৪৭.১ ওভারে ২১৭ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরত আসেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান। খেলার ৪র্থ বলে শ্যেন ওয়াটসন ডেল স্টেইনের শিকাওে পরিণত হন। ৪র্থ ওভারের ৪র্থ বলে রান আউটের খড়গে পড়ে দলীয় ৬ রানে তাকে অনুসরণ করেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইন। ক্লার্কেও সঙ্গে ১২২ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন পন্টিং। দলীয় ১২৮ রানের মাথায় পন্টিং ও ১৪৩ রানের মাথায় ক্লার্ক সাজঘরে ফিরলে হুড়মুড় করে ভেঙ্গে পড়ে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপ। হোয়াইটের ব্যাট থেকে আসে ২২ রান । অস্ট্রেলিয়া ১৭ বল থাকতেই গুটিয়ে যায় ২১৭ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে স্টেইন ও পিটারসন নেন ৩টি করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৩৭ ঘ.