২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের লক্ষ্য ২৮৬

২৮৫ করে ইনিংস শেষ করেছে পাকিস্তান। ৫০ ওভারে এ রান তুলতে দলটি হারিয়েছে নয়টি উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮৫ করে ইনিংস শেষ করেছে পাকিস্তান। ৫০ ওভারে এ রান তুলতে দলটি হারিয়েছে নয়টি উইকেট। সেঞ্চুরি করেছেন পাকিস্তানের দুজন। প্রথম সেঞ্চুরিয়ান আহমেদ শেহজাদ শতক হাঁকানোর পর পর বিদায় নেন। আরেক সেঞ্চুরিয়ান মিসবাহ উল হকও সেঞ্চুরির পরই বিদায় নেন। শেহজাদ রুবেল হোসেনের বলে সোহরাওয়ার্দী শুভর হাতে ধরা পড়ার আগে করেন ১০৩ রান নিয়ে। তার ১২২ বলের ইনিংসে চার রয়েছে ৯টি ও একটি ছক্কা। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের বলে নাঈম ইসলামের হাতে ধরা পড়েন মিসবাহ। দু'বার জীবন পান শেহজাদ। প্রথমে রুবেল হোসেনের চতুর্থ ওভারের চতুর্থ বলে শেহজাদের ক্যাচ ফেলে দেন জুনায়েদ সিদ্দিক। আর ১৮তম ওভারে তার ক্যাচ ছেড়ে দেন সোহরাওয়ার্দী শুভ। মিসবাহও একবার জীবন পান ব্যক্তিগত ৩৭ রানের মাথায়। সোহরাওয়ার্দীর বল ঠিক মতো খেলতে পারেননি তিনি। বল উঠে যায় আকাশে। ক্যাচ ধরার জন্য দৌড়ে যান আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেন। ফলে দু'জনের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। বল পড়ে যায় দু'জনের মাঝখানে। এছাড়া একটি রান-আউটও করতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দিন-রাতের এই প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এটি বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হলেও পাকিস্তানের প্রথম। চট্টগ্রামে প্রথম প্রস্তুতি ম্যাচে কানাডার বিপক্ষে ৯ উইকেটে জেতে বাংলাদেশ। দলীয় ৪২ রানের মাথায় আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ সাজঘরে ফিরে যান। ২৯ বলে ২১ রান করে শফিউল ইসলামের বলে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন তিনি। ৪৭ রানের মাথায় অধিনায়ক সাকিব আল হাসানের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়ার আগে কামরান আকমল করেন ১। আর ৫৮ রানের মাথায় রাজ্জাকের বলে বোল্ড হন ইউনুস খান (৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/পিডি/১৮১৩ ঘ.