২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছেন না শোয়েব আখতার

বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচকে হাল্কাভাবে নিচ্ছেন না পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার। বরং বাংলাদেশকে ভালো দল হিসেবে অভিহিত করে তিনি বলেন, দলটি সেমিফাইনালেও উঠতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 05:05 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচকে হাল্কাভাবে নিচ্ছেন না পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার। বরং বাংলাদেশকে ভালো দল হিসেবে অভিহিত করে তিনি বলেন, দলটি সেমিফাইনালেও উঠতে পারে। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে তিনি বলেন, "বিশ্বকাপের আগে প্রস্তুতি বা মূল খেলার মধ্যে কোনো পার্থক্য নেই। বরং প্রতিটি খেলার ওপর সমান গুরুত্ব দিচ্ছি আমরা। সব খেলাতেই জিততে চাই।" বিশ্বকাপের খেলা না থাকলেও দু'টি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে পাকিস্তান। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়। অস্ট্রেলিয়া-ভারত প্রস্তুতি ম্যাচের কথা উল্লেখ করে শোয়েব বলেন, ভারত-অস্ট্রেলিয়া খেলা দেখে মনে হয়নি সেটি প্রস্তুতি ম্যাচ। এক সময় মনে হয়েছিল অস্ট্রেলিয়া জিতে যাবে। কিন্তু শেষ পর্যন্ত জিতেছে ভারত। তাই প্রস্তুতি ম্যাচকে হাল্কাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।" বাংলাদেশে দল সম্পর্কে বেশ ভালো ধারণা রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। তিনি বলেন, "আমরা জানি নিউজিল্যান্ডকে হারিয়ে মানসিক দিক দিয়ে ভালো অবস্থায় আছে বাংলাদেশ। বেশ কয়েক মাস ধরেই ভালো খেলছে তারা। তাই আমার মনে হয় সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।" এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ দিন দিন উন্নতি করছে। শের-ই-বাংলার উইকেট সম্পর্কে শোয়েব বলেন, "উইকেটকে অনেক ধীর গতির বলে মনে হচ্ছে। তবে প্রচুর রানও আছে।" প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা রান পাবেন বলে মনে করেন তিনি। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে পাকিস্তানের হার সম্পর্কে শোয়েব বলেন, "বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের কাছেই সেদিন আমরা হেরে গিয়েছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২৪১ ঘ.