ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অতীতের শিক্ষাকে কাজে লাগিয়ে এবারের বিশ্বকাপ ঘরে তোলার প্রত্যয় জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।
বিশ্বকাপ মিশনে আসার আগে ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ জিতেছে ইংল্যান্ড। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে ৬-১ এ সিরিজ হারে ইংল্যান্ড। তার পরেও বিশ্বকাপে ইংল্যান্ডের সম্ভাবনা দেখছেন অধিনায়ক অ্যান্ড্র্রু স্ট্রাউস।
রোবাবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজটি খুব হতাশাজনক। তবে এছাড়া গত ১৮ মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি।"
চোটের কারণেই ওই পরাজয়, স্ট্রাউসের সহজ স্বীকারোক্তি। তবে স্ট্রাউসের প্রত্যাশা বিশ্বকাপে পুরনো চেহারায় দেখা যাবে ইংল্যান্ডকে। প্রতিশ্র"তি দিয়েছেন ধারাবাহিকভাবে ভালো খেলার।
কঠিন সময় পার করে ইংল্যান্ড বড় আসর মাত করতে প্রস্তুত বলে জানান তিনি। বলেন, "চাপের মধ্যেই আমাদের সেরাটা বের হয়ে আসে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো।"
তিনি আরো বলেন, "আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করেছি। ২০০৭ সালের বিশ্বকাপে আমরা ভালো করিনি। তবে এবার আমাদের প্রস্তুতি ভালো।"
স্ট্রাউসের প্রশংসা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। গ্র"প প্রতিপক্ষকে কঠিন দল হিসেবে বর্ণনা করেছেন তিনি।
বলেন, "বাংলাদেশ দলে প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তারা বিশ্বকে চমকে দিতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৩২ ঘ.
bdnews24