ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রামনরেশ সারওয়ানের শতরানের সুবাদে কেনিয়ার বিপক্ষে ৬১ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় কেনিয়া। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ক্যারিবিয়ানরা সারওয়ানের ১২৩ রানের সুবাদে ৮ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ১৯২ রান গুটিয়ে যায় কেনিয়া।
শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত পারলো না কেনিয়া। নিচের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের সম্ভাবনা জাগিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি খেলায় ৬১ রানে হেরে গেলো জিমি কামান্ডের দল।
এর আগের অবশ্য ওয়েন্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা ভালো ছিল না। উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ড্যারেন স্যামির দল।
সে অবস্থা থেকে ওয়েস্ট ইন্ডিজকে টেনে তুলেন সারওয়ান। ড্যারেন ব্রাভোকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৯৩ বলে ৯৪ রান সংগ্রহ করে দলকে শক্ত ভীতের ওপর দাঁড় করান।
৬ টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৪ রান করে টিকেলোর বলে ব্রাভো ফিরে গেলেও হাল ছাড়েননি সারওয়ান। নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে লড়ে গেছেন তিনি।
শেষ বলে আউট হওয়ার আগে ১২৫ বলে খেলেছেন ১২৩ রানে অসাধারণ এক ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৫ টি ছক্কার সহায্যে।
জয়ের লক্ষ্যে ব্যাট করেতে নেমে ২৮ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ওবুইয়া ও ওয়াট্রেস ৭০ রান সংগ্রহ লড়াইয়ের আভাস দিয়েছিলেন।
কিন্তু ওবুইয়া ৬৮ ও ওয়াট্রেস ৪৩ রানে সাজঘরে ফিরলে দুর্দশা শুরু হয় কেনিয়ারও। বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার দলে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্দ্রে রাসেল ৪৩ রানে ৪ টি এবং খেমার রোচ ২৩ রানে ৩ উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২০০১ ঘ.
bdnews24