ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১৫৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সারির ব্যাটসম্যানদের চমৎকার নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫১ রান করে শ্রীলঙ্কা। জবাবে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৫ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস।
৩৫২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে টম ডি গ্রোথ ছাড়া নেদারল্যান্ডস'র আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। গ্র"থ ৯৬ বলে ৭৬ রান করেন। এছাড়া অধিনায়ক বাস জুইডেরেন্ট ৩৮ রান করেন।
শ্রীলঙ্কার দিলহারা ফার্নান্দো ৪ উইকেট নেন ৪৩ রানে।
এরআগে শ্রীলঙ্কার পক্ষে দলীয় সর্বোচ্চ ৭৮ রান করেন তিলকারতে
bdnews24