ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের ক্ষুরধার আক্রমণের মুখে ১১২ রানে গুটিয়ে গেছে কানাডা।
পেসার শফিউল ইসলাম ও রুবেল হোসেনের তোপের মুখে ২২ রানে প্রথম ব্যাটসম্যানকে হারায় কানাডা।
৪র্থ উইকেটে বাগাই ও হানসারা ৩৯ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরার আভাস দেন। হনসারাকে (২২) ফিরিয়ে দিয়ে প্রতিরোধ পর্ব গুড়িয়ে দেন নাঈম ইসলাম।
দলীয় ৮১ রানে কানাডার সবচেয়ে সফল ব্যাটসম্যান বাগাইকে (৩০) ফিরিয়ে ছোটখাটো ধসের সূচনা করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওই রানেই আরও ৩ উইকেট হারায় কানাডা।
রিয়াদ চিমাকে ফেরানোর পর অধিনায়ক সাকিব আল হাসান ৫ রানে ৩ উইকেট নিয়ে দ্রুত ছেটে দেন কানাডার লেজটুকু। ফলে ৩৭.৩ ওভার ব্যাট করে ১১২ রানে গুটিয়ে যায় কানাডা।
দলের পক্ষে শফিউল, রিয়াদ ও রুবেল নেন ৩টি করে উইটেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭২১ ঘ.
bdnews24