২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির রঙ করাতে গিয়ে জনদুর্ভোগের শঙ্কা

বিশ্বকাপ উপলক্ষে পুরনো গাড়ি মেরামত এবং রঙ করার নির্দেশ দেওয়া হলেও অল্প সময়ে তা করা সম্ভবপর নয় বলে মনে করছেন রাজধানীর গাড়ির মালিকরা। ফলে ভ্রাম্যমাণ আদালতকে এড়াতে গাড়ি রাস্তায় না নামানোর চিন্তা রয়েছে তাদের, যা জনদুর্ভোগ বাড়াবে। শফিকুল ইসলাম মিলটন এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ উপলক্ষে পুরনো গাড়ি মেরামত এবং রঙ করার নির্দেশ দেওয়া হলেও অল্প সময়ে তা করা সম্ভবপর নয় বলে মনে করছেন রাজধানীর গাড়ির মালিকরা। ফলে ভ্রাম্যমাণ আদালতকে এড়াতে গাড়ি রাস্তায় না নামানোর চিন্তা রয়েছে তাদের, যা জনদুর্ভোগ বাড়াবে। আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের উদ্বোধন হবে। খেলা দেখতে আসা বিদেশিদের কাছে দেশের সুন্দর রূপ উপস্থাপনের জন্য ঢাকায় সব পুরনো গাড়ি মেরামত ও রঙ করতে মালিকদের বলা হয়েছে। তা না করলে ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাড়ি আটকের নির্দেশও রয়েছে। "৩ তারিখে নেওয়া একটি সিদ্ধান্ত ১০ তারিখের মধ্যে বাস্তবায়ন করা কীভাবে সম্ভব? ঢাকা শহরে গাড়ির সংখ্যা অনেক। এত গাড়ি এক সঙ্গে রঙ করার জন্য মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। ঢাকার গ্যারেজগুলোতে এত গাড়ি এক সঙ্গে রাখারও জায়গাও নেই", সরকারি সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের সভাপতি খোন্দকার রফিকুল হোসাইন কাজল। শুক্রবারের পর যদি পুরনো গাড়ি চলতে না দেওয়া হয়- জানতে চাইলে সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও ট্রান্স সিলভা গ্র"পের চেয়ারম্যান রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সে ক্ষেত্রে আমরা বাস নামাবো না। কিন্তু তাতে যাত্রীদের ভোগান্তি বাড়বে। তাদের বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে।" তবে বিশ্বকাপ ঘিরে সরকারি পদক্ষেপে সহযোগিতা করতে চান বলে জানান তিনি। তবে সময় কম পাওয়া নিয়ে তার খেদ। "সরকার এখন যদি এত কড়াকড়িভাবে আইন প্রয়োগ করতে পারে, তাহলে আগে করেনি কেন", প্রশ্ন করেন তিনি। রেজাউল বলেন, "আমরা দেশের এত বড় আয়োজনে সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু এই অল্প সময়ের মধ্যে সব বাস রঙ করা সম্ভবপর নয়। শতকরা প্রায় ৫০ ভাগ বাস আমরা মেরামতের জন্য গ্যারেজে পাঠিয়েছি। সেগুলো খুব দ্রুতই আমরা পুনরায় রাস্তায় নামাতে পারবো।" দুর্দশাগ্রস্ত বাসের বিষয়ে সমিতির সভাপতি রফিকুল বলেন, "গাড়ির ব্যবসায় এখন আর আগের মতো লাভ নেই। জ্বালানিসহ সব যন্ত্রপাতির দাম বেড়েছে। ৩ সপ্তাহ মধ্যে বাসের একটি টায়ারের দাম ২৭০০০ টাকা থেকে বেড়ে ৫৫০০০ টাকা হয়েছে। কিন্তু আমরা চাইলেই ভাড়া বাড়াতে পারছি না। বেশির ভাগ বাস মালিক লসে গাড়ি চালাচ্ছেন। বাসের মেইনটেন্যান্সের খরচ থেকে টাকা বাঁচাতে হচ্ছে লাভ করার জন্য। তাই বাসগুলোর এরকম অবস্থা।" এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ত্র"টিপূর্ণ গাড়ি আটকের কাজ তারা ইতোমধ্যে শুরু করেছে। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মো. মাসুদুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্বকাপকে সামনে রেখে ট্রাফিক পুলিশ যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে ত্র"টিপূর্ণ যানবাহন আটক একটি। গতকালও (বুধবার) এ ধরনের ৯১টি গাড়ি সরিয়ে ফেলা হয়েছে।" শুক্রবার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্লাস ভাঙা, রঙ চটাসহ ত্র"টিপূর্ণ সব ধরনের গাড়ি অপসারণের জন্য বিশেষ অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি। কোটি মানুষ অধ্যুষিত ঢাকায় গণপরিবহন বড় একটি সমস্যা। সকাল ও সন্ধ্যায় বাসের জন্য নগরবাসীর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা নিত্যদিনের চিত্র। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে দেখা যায়, বাসের জন্য প্রায় ৬০-৭০ জন অপেক্ষা করছে। সেখানে অপেক্ষায় থাকা ইকবাল হোসেন নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি লক্ষ্মীপুর থেকে গতকাল ঢাকায় এসেছি। আমার মা বারডেম হাসপাতালে ভর্তি। উত্তরা যাওয়ার জন্য ৪০ মিনিট ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু বাস পাচ্ছি না। এর মধ্যে দুটি বাস এসেছিলো, কিন্তু এত ভিড় যে ওঠা যায় না।" বিকালে ফার্মগেটে বাসের জন্য অপেক্ষারত ঈশিতা নামে এক নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদিন অফিস করার পর বাড়ি ফেরার সময় বাসে একটি সিট পাওয়া অনেক কঠিন কাজ। আর আজ যে অবস্থা বাসই পাচ্ছি না, সিট তো সোনার হরিণ।" ত্র"টিপূর্ণ বাস আটকের সিদ্ধান্ত বাস না পাওয়ার অপেক্ষাকে আরো দীর্ঘ করবে, এমনটাই এখন আশঙ্কা করছে নগরবাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১১৩০ ঘ.