ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইলস লিটল ফ্লাওয়ারকে ৬ উইকেটে হারিয়ে আইসিসি মিনি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর ঢাকা পর্বের শিরোপা জিতেছে রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ।
বৃহস্পতিবার রাজধানীর আবাহনী মাঠে অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়ার সময় তিনি বলেন, "আমি নিশ্চিত এই দামাল ছেলেরাই একদিন বাংলাদেশকে বিশ্বকাপ এনে দেবে।"
ফাইনালে টস জিতে রেসিডেন্সিয়াল স্কুল ব্যাট করতে পাঠায় উইলস লিটল ফ্লাওয়ারকে। কিন্তু মাত্র ৮৪ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে শিশির করে ২৩।
জবাবে নিপুণের ৪৭ রানের সুবাদে ৬ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রেসিডেন্সিয়াল। উইকেটের হিসেবে সহজ জয় মনে হলেও রেসিডেন্সিয়ালকে জেতার জন্য অপেক্ষা করতে হয় শেষ বল পর্যন্ত।
প্রথম সেমিফাইনাল উইলস লিটল ফ্লাওয়ার ১৯ রানে হারায় ঢাকা আইডিয়াল স্কুলকে।
দ্বিতীয় সেমিফাইনালে রেসিডেন্সিয়াল স্কুল ৪ উইকেটে জেতে ইনসিডিন বাংলাদেশের বিপক্ষে।
এম এ আজিজ স্টেডিয়ামে ১২ ফেব্র"য়ারি শুরু হবে আইসিসি মিনি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর চট্টগ্রাম পর্বের খেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৩২ ঘ.
bdnews24