২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আইসিসি

ইডেন গার্ডেনের প্রস্তুতি নিয়ে সস্তুষ্টি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইডেন গার্ডেনের প্রস্তুতি নিয়ে সস্তুষ্টি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে ইডেন গার্ডেন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। মার্চের আগেই প্রস্তুত হয়ে উঠবে ইডেন, এমনটাই ভাবছেন লরগাত, " ২৫ জানুয়ারি থেকে প্রস্তুতির যে অগ্রগতি হয়েছে, তা নিয়ে আমরা সন্তুষ্ট। কাজের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে মার্চের আগেই প্রস্তুত হয়ে উঠবে ইডেন। " কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২৭ জানুয়ারি আইসিসির মাঠ পরিদর্শন কমিটির চোখে ইডেন গার্ডেনের অনেক কাজ অসম্পূর্ণ মনে হয়। তাদের রিপোর্টে প্রেক্ষিতে ২৭ ফেব্রুয়ারির ভারত ও ইংল্যান্ড ম্যাচটি সরিয়ে ব্যাঙ্গালোরে নিয়ে যায় আইসিসি। পরবর্তী ম্যাচ তিনটি হবে কিনা ইডেনের গার্ডেনের প্রস্তুতির উপর নির্ভর করবে তা, জানিয়েছিল আইসিসি । আইসিসির প্রধান নির্বাহীর কথায় তাই কলকাতাবাসী উৎফুল্ল হতেই পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৮২০ ঘ.