২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাভিনের বদলে ভারত দলে শ্রীশান্থ

কনুইয়ের চোটের কাছে হেরে মঙ্গলবার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ভারতের পেসার প্রাভিন কুমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কনুইয়ের চোটের কাছে হেরে মঙ্গলবার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ভারতের পেসার প্রাভিন কুমার। তার বদলে দলে জায়গা পেয়েছেন শ্রীশান্থ। ভারতের বিশ্বকাপ দলে শ্রীশান্থ না থাকায় বিস্মিত হয়েছিলেন দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সোমবার প্রভিন ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষায় উতরাতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক দিনের সিরিজ শুরুর আগের দিন কনুইয়ে চোট পেয়ে ভারতে ফিরে আসেন তিনি। ৫১টি একদিনের ম্যাচে অংশ নেয়া শ্রীশান্থ ৩২.০৪ গড়ে নেন ৭৫ উইকেট, সেরা ৬/৫৫। ওভার প্রতি রান খরচা ৬.০১। ১৩ ফেব্র"য়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ১৯ ফেব্র"য়ারি শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৭১৭ ঘ.