২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পর্যটকদের সাহায্যে প্রস্তুত পর্যটন কর্পোরেশন'

পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো নিয়ে পুস্তিকা, পর্যটক-সহায়ক ও শহর মানচিত্র তৈরি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো নিয়ে পুস্তিকা, পর্যটক-সহায়ক ও শহর মানচিত্র তৈরি করা হয়েছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে বিতরণের জন্য এগুলো প্রস্তুত রাখা হয়েছে। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পরে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলীর লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। জিএম কাদের জানান, বিদেশি পর্যটকদের এদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে অবহিত করার জন্য পর্যটন কর্পোরেশন দেশের বিভিন্ন স্থানের আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগুলোতে তিনদিন দুরাতের প্যাকেজ ভ্রমণ, ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায় দিনব্যাপী ভ্রমণ এবং নৌবিহারের আয়োজনসহ চট্টগ্রাম ক্রিকেট ভেন্যুতে ও চট্টগ্রামভিত্তিক বিভিন্ন ভ্রমণ প্যাকেজ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১১ উপলক্ষ্যে ডেস্ক ক্যালেন্ডার তৈরি কাজ চলছে বলেও জানান মন্ত্রী।। চট্টগ্রাম শহরে দুটি গুরুত্বপূর্ণ স্থানে এদেশের দর্শনীয় স্থানগুলোর ওপর বড়পর্দায় ভিডিও চিত্র প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ১৯ ফেব্র"য়ারি থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। এর আগে ১৭ ফেব্র"য়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০১ ঘ.