২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিশ্বকাপের প্রস্তুতি ভালো ভাবেই চলছে

আসন্ন বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে চট্টগ্রামের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবদুল করিম। কাজের গুণগত মান বজায় রাখার তাগিদও দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে চট্টগ্রামের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবদুল করিম। কাজের গুণগত মান বজায় রাখার তাগিদও দিয়েছেন তিনি। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত 'বিশ্বকাপ প্রস্তুতি বিষয়ক' পর্যালোচনা সভা শেষে আবদুল করিম বলেন, কাজের অগ্রগতি ভাল। কাজ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট। বাকি কাজও যথাসময়ে হয়ে যাবে বলেই আমি আশাবাদী। বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। এর আগে গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রস্তুতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মোঃ আবদুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/১৯৫৩ ঘ.