ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতেছে রাজারহাট সোনালুর কুটি উচ্চ বিদ্যালয়। শুক্রবারের ফাইনালে তারা ১৩২ রানের বড় ব্যবধানে হারায় সদর উপজেলার দাসেরহাট উচ্চ বিদ্যালয়কে।
কুড়িগ্রাম স্টেডিয়ামে টস জিতে সোনালুর কুটি উচ্চ বিদ্যালয়কে ব্যাট করতে পাঠায় দাসেরহাট। নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ১৯০ রান করে তারা। বিকন সর্বোচ্চ ৬৫ রান করেন।
জবাবে ৫৮ রানেই গুটিয়ে যায় দাসেরহাট উচ্চ বিদ্যালয়।
ব্যাট হাতে ৩৮ রান ও বল হাতে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেয়ায় ম্যাচ সেরা হয়েছেন সোনালুর কুটি উচ্চ বিদ্যালয়ের মাসুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২১০৭ ঘ.
bdnews24