ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিরোপা প্রত্যাশী ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান ও সহ-অধিনায়ক বিরেন্দর শেবাগ জানিয়েছেন, ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে সম্পূর্ণ প্রস্তুত তিনি।
কাঁধের চোটের কারণে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের একদিনের সিরিজে খেলেননি শেবাগ।
এক সাক্ষাৎকারে শেবাগ জানান, "দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধে ব্যাথা অনুভব করছিলাম। সেই কারণে একদিনের সিরিজে খেলিনি। তবে এখন আমি সুস্থ এবং মাঠে নামতে সম্পূর্ণ প্রস্তুত।"
তিনি আরো বলেন, "ওই সিরিজ খেলে চোট বাড়িয়ে বিশ্বকাপ মিস করতে চাইনি। সে কারণে দেশে ফিরে উন্নত চিকিৎসার জন্য জার্মানি যাই।"
নিজেকে সুস্থ বলে দাবি করলেও ব্যাঙ্গালোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে কয়েকটি দিন কাটাতে চান শেবাগ। সেখানে ব্যাটিং অনুশীলনের পাশাপাশি বোলিং ও থ্রোয়িংয়ে কোনো সমস্যা হচ্ছে কি না তাও পরীক্ষা করে দেখবেন।
গত বিশ্বকাপে গ্র"প পর্যায়ের খেলায় বাংলাদেশের কাছে হেরে গিয়েছিলো ভারত। তাই এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক শেবাগ বলেন, "বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে খেলা সহজ হবে না। তাদের দর্শকরা এবারো দলের কাছে জয় চাইবে। তবে এবার আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। ম্যাচকে আমরা হালকাভাবে নিচ্ছি নি। এটাকে আমাদের প্রতিশোধের ম্যাচ বলা যেতে পারে।"
বাংলাদেশ ছাড়াও বি-গ্র"পের অপর তিন শক্তিশালী দল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী শেবাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৪০ ঘ.
bdnews24