২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির কাছে বিশ্বকাপ ট্রফি

দিনভর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সন্ধ্যা ৭টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ট্রফি তুলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশ্বকাপ সহযোগী প্রতিষ্ঠান হিরো হোন্ডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 03:37 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সন্ধ্যা ৭টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ট্রফি তুলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশ্বকাপ সহযোগী প্রতিষ্ঠান হিরো হোন্ডা। সন্ধ্যা ৬টায় আবাহনী মাঠ থেকে বাংলাদেশ কম্পিউটার সমিতি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ট্রফিটি। সেখান থেকে নেয়া হয় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ সময় ক্রিকেট বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ কমিশনার কার্যালয় থেকে দুপুর ২টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আবাহনী মাঠে আনা হয় এই ট্রফি। বিশ্বকাপ উদ্বোধনের ১৪ দিন আগে আসা এ ট্রফি রোডশো শেষ ভারতে যাবে। সেখান থেকে উদ্বোধনী অনুষ্ঠানের আগে আবার ঢাকায় ফিরবে। ট্রফি উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ চলাকালীন সময়ে মাঠে থাকবে। এর আগে সকাল সাড়ে ৮টায় ঢাকার স্থানীয় একটি হোটেল থেকে ট্রফি টঙ্গীর এটলাস বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে সকাল সাড়ে ৯টার দিকে বর্ণাঢ্য রোড শো শুরু হয়। শুরুতে ট্রফি আনা হয় বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে। সেখান থেকে ট্রফি নেওয়া হয় পুলিশ কমিশনার কার্যালয়ে। আগামী ১৭ ফ্রেব্র"য়ারি ঢাকায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই প্রথম স্বাগতিক দেশের কাতারে বাংলাদেশ। এবারের বিশ্বকাপের সহ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ১৯ ফেব্র"য়ারি প্রথম খেলাটিও হবে ঢাকায়। সেটিসহ মোট আটটি খেলা বাংলাদেশে হবে। রোড শো দুপুর ২টায় ধানমন্ডির আবাহনী মাঠে এসেছে। ট্রফিটি এখানে থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর রাত ৮টায় আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে প্রদর্শনের পর শের ই বাংলা স্টেডিয়ামে ট্রফিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তুলে দেওয়া হবে। ১৭ ফেব্র"য়ারির উদ্বোধনী অনুষ্ঠান ও ১৯ ফেব্র"য়ারির প্রথম ম্যাচে বিশ্বকাপ ট্রফি মাঠে থাকবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/টিআর/২০১৭ ঘ.