২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারতকে উড়িয়ে দিতে প্রস্তুত ক্রিকেটাররা'

বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা থেকে বাংলাদেশ মাত্র তিন ম্যাচ দূরে রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দলের বোলিং-কোচ ইয়ান পন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা থেকে বাংলাদেশ মাত্র তিন ম্যাচ দূরে রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দলের বোলিং-কোচ ইয়ান পন্ট। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার বিকালে অনুশীলনের সময় পন্ট সাংবাদিকদের বলেন, "কোয়ার্টার-ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল, শিরোপা থেকে এই তিন ম্যাচ দূরে রয়েছে বাংলাদেশ।" বোলিং-কোচ যেন ধরেই নিয়েছেন বাংলাদেশ হেসেখেলে দ্বিতীয় পর্বে পৌঁছে যাবে। উদ্বোধনী খেলার প্রতিপক্ষ ভারতকে তো উড়িয়ে দেয়ার হুমকি দিলেন পন্ট। বললেন, "ভারতকে উড়িয়ে দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন খেলোয়াড়রা।" নিজের দলকে ভারতের চেয়ে এগিয়ে রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রায় ছয় মাস ধরে দেশের 'কন্ডিশনে' আমরা অনুশীলন করছি। দু'টি সিরিজ খেলে দু'টিতেই জিতেছি। আর ভারত ক্রিকেট খেলেছে দেশের বাইরে।" পন্ট বলেন, স