২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা হারে চাপে পড়েছেন ফ্লেচার: গাঙ্গুলী

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন বিদেশের মাটিতে টানা পাঁচটি টেস্টে দলের পরাজয়ে চাপে পড়েছেন ভারতের কোচ ডানকান ফ্লেচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন বিদেশের মাটিতে টানা পাঁচটি টেস্টে দলের পরাজয়ে চাপে পড়েছেন ভারতের কোচ ডানকান ফ্লেচার। ইংল্যান্ড সফরে চার ম্যাচ টেস্ট সিরিজের সবগুলোতেই হারে ভারত। চলমান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেও (মেলবোর্নে) ১২২ রানে হেরেছে তারা। ফ্লেচারের অধীনে অস্ট্রেলিয়ায় ১১টি টেস্ট খেলে ভারত জিতেছে মাত্র ১টিতে। বাকি ১০টিতে হেরেছে। গাঙ্গুলী বলেন, “তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। বিদেশের মাটিতে শেষ পাঁচটি টেস্টে এটা তার টানা পঞ্চম হার। স্বাভাবিকভাবেই তিনি কিছুটা চাপে আছেন।” মেলবোর্নে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শেষ দিকে বেশ রক্ষণাত্মক ফিল্ডিং সাজান ফ্লেচার। অনেকের ধারণা সেই সুযোগে অস্ট্রেলিয়ার দশম উইকেট জুটি দলের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ৪৩ রান যোগ করতে সক্ষম হয়। এই কারণে দলের সিনিয়র খেলোয়াড়রা ফ্লেচারের উপর কিছুটা বিরক্ত বলেও শোনা যাচ্ছে। ফলে দলের সমন্বয় ফিরিয়ে আনতে কোচকে বেশ বেগ পেতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০১ ঘ.