২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা

ব্যাট হাতে এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইনের লড়াইও বাঁচাতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। বৃহস্পতিবার ডারবানে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে তাদের ২০৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তাই সিরিজে এখন ১-১ সমতা। ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাট হাতে এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইনের লড়াইও বাঁচাতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। বৃহস্পতিবার ডারবানে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে তাদের ২০৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তাই সিরিজে এখন ১-১ সমতা। ৩ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। ৪৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ২৪১ রানে। এক পর্যায়ে ১৩৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। রান আউট হওয়ার আগে আমলা করেন ৫১ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হয়েছেন জ্যাক ক্যালিস। অ্যাশওয়েল প্রিন্স (৭) আর মার্ক বাউচারও (৭) বেশিক্ষণ টিকতে পারেননি। তবে সপ্তম উইকেটে ডি ভিলিয়ার্স ও স্টেইনের ৯৯ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে আশান্বিত করে তুলেছিলো। ডি ভিলিয়ার্সকে (৬৯) এলবিডব্লি¬উর ফাঁদে ফেলে জুটিটা ভাঙ্গেন রঙ্গনা হেরাথ। দলীয় ২৩২ রানে ডি ভিলিয়ার্সের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেনি স্বাগতিকরা। স্টেইনের ব্যাট থেকে আসে ৪৩ রান। ৭৯ রানে ৫ উইকেট নেয়া হেরাথ শ্রীলঙ্কার সফলতম বোলার। টেস্টে এটি তার সপ্তম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। এর আগে ৭ উইকেটে ২৫৬ রান নিয়ে খেলা শুরু করে ২৭৯ রানে শেষ হয় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। ৭৩ রানে ৫ উইকেট নেন স্টেইন। এই নিয়ে ১৭তম বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৬ঘ.