২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই অঘটনের শিকার আবাহনী-মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম দিনেই অঘটনের শিকার হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্সআপ মোহামেডান। তবে জিতেছে গত বার তৃতীয় হওয়া গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। প্রথম বিভাগ থেকে উঠে আসা ব্রাদার্স ইউনিয়ন ২৯ রানে আবাহনীকে এবং আরেক নবাগত শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। আর গাজী ট্যাঙ্ক ৫ উইকেটে জিতেছে প্রাইম দলেশ্বর ক্লাবের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম দিনেই অঘটনের শিকার হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্সআপ মোহামেডান। তবে জিতেছে গত বার তৃতীয় হওয়া গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। প্রথম বিভাগ থেকে উঠে আসা ব্রাদার্স ইউনিয়ন ২৯ রানে আবাহনীকে এবং আরেক নবাগত শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। আর গাজী ট্যাঙ্ক ৫ উইকেটে জিতেছে প্রাইম দলেশ্বর ক্লাবের বিপক্ষে। আবাহনী-ব্রাদার্স মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২২৪ রান করে ব্রাদার্স। জবাবে মিঠুন মানহাসের অর্ধশতক সত্ত্বেও ৪৬ ওভার ২ বলে ১৯৫ রানে অলআউট হয়ে যায় আবাহনী। নাজিমউদ্দিন (৪২) ও নাফিস ইকবাল (২২) ৬১ রানের উদ্বোধনী জুটি গড়লেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৬৭ রানে ৭ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ব্রাদার্স। তবে অষ্টম উইকেটে তাপস ঘোষ (অপরাজিত ৪৬) ও আব্দুর রাজ্জাকের (অপরাজিত ৩৮) মধ্যে গড়ে ওঠা ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি তাদের এনে দেয় লড়াই করার মতো সংগ্রহ। আবাহনীর পক্ষে দুটি করে উইকেট নেন সাকলায়েন সজীব ও মাহমুদুল্ল¬াহ রিয়াদ । ২২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আবাহনী। মানহাস ও ফরহাদ হোসেনের (২৯) ৫৯ রানের জুটি গতবারের চ্যাম্পিয়নদের জয়ের স্বপ্ন দেখালেও শেষ রক্ষা হয়নি। ৩৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান করে মানহাস তাপসকে ফিরতি ক্যাচ দেয়ার পর আবাহনী আর পেরে ওঠেনি। নরেন্দর সিং (২৭) ও ইলিয়াস সানির (অপরাজিত ২৬) প্রচেষ্টা শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। মানহাসকে ফিরিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিলেও ক্যাচটা ধরতে গিয়ে হাতে চোট পান তাপস। ম্যাচ শেষে ব্রাদার্সের ব্যবস্থাপক আমিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তাপসের হাতে দুটি সেলাই লেগেছে। চিকিৎসক তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ব্রাদার্সের পক্ষে সোহেল তানভীর, রাজ্জাক, তাপস ও অধিনায়ক তুষার ইমরান দুটি করে উইকেট নেন। মোহামেডান-শেখ জামাল ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উমর আমিনের অর্ধশতকের সুবাদে ৪৯ ওভার ৪ বলে অলআউট হওয়ার আগে ২০১ রান করে মোহামেডান। রান আউট হওয়া আমিন করেন ৫৯ রান। তার ৭৯ বলের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা। এছাড়া রাজিন সালেহ ৩২ রান করেন এবং ২৬ রান করে অপরাজিত থাকেন দেলোয়ার হোসেন। শেখ জামালের পক্ষে ডলার মাহমুদ তিনটি এবং আরাফাত সানি ও সোহরাওয়ার্দী শুভ নেন দুটি করে উইকেট। জবাবে দীপক জুন ও শামসুর রহমানের অর্ধশতকের সুবাদে ৪৭ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। উদ্বোধনী জুটিতে দীপক ও শামসুরের অবদান ১৩১ রান। ৯৬ বলে ৮টি চার ও দুটি বিশাল ছক্কার সাহায্যে ৮০ রান করেন দীপক। ৬০ রান করা শামসুরের ১০০ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও একটি ছক্কায়। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের চমৎকার ভিত্তি কাজে লাগিয়ে শেখ জামালকে লক্ষ্যে পৌঁছে দেন জিহান মুবারক (অপরাজিত ২০) ও মাহমুদুল হাসান (অপরাজিত ১৬)। মোহামেডানের পক্ষে নয়ন ও আজম দুটি করে উইকেট নেন। গাজী ট্যাঙ্ক-দলেশ্বর বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে কামরান আকমল (৫২) ও নাদিফ চৌধুরীর (৭২) অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২৩২ রান করে দলেশ্বর। ৩১ রানে ৪ উইকেট নেয়া মোহাম্মদ সামি গাজী ট্যাঙ্কের সেরা বোলার । জবাবে আসিফ আহমেদ (৭৪), আইয়ুব দোগার (৫৬) ও নাসির হোসেনের (৪৬) তিনটি মূল্যবান ইনিংস ৪৮ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছে দেয় গাজী ট্যাঙ্ককে। দলেশ্বরের পক্ষে নাজমুল ২ উইকেট নেন ৩৮ রানে। শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে খেলবে কলাবাগান। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ বিমানের প্রতিপক্ষ ভিক্টোরিয়া। আর বিকেএসপির দুই নম্বর মাঠে মুখোমুখি হবে সূর্যতরুণ-ওল্ড ডিওএইচএস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫০ঘ.