২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলের নেতৃত্বে বাংলাদেশে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯

কেন্টের অলরাউন্ডার এডাম বলের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে ১৫ সদস্যের ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেন্টের অলরাউন্ডার এডাম বলের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে ১৫ সদস্যের ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি। ২০ জানুয়ারি চট্টগ্রামে প্রথম ওয়ানডে। চলতি বছর দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা দলটির আট সদস্যকে নিয়ে বাংলাদেশে আসছে তারা। দক্ষিণ আফ্রিকায় ওই সিরিজ ৪-২ ব্যবধানে জেতে ইংল্যান্ড। দল : এডাম বল (অধিনায়ক), মোহাম্মদ আবিদ, শোজায়ার আলী, ড্যানিয়েল বেল ডারমন্ড, বেন ফোয়াকেস, গ্যাভিন গ্রিফিথ, ব্রেট হাটন, আনীশ কপিল, স্যাম কেলসাল, জ্যাক লেনিং, ক্রেগ ওভাটন, রামি সিং, কিষেন ভেলানি ও স্যাম উড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮১৯ ঘ.