২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ব্যাটসম্যানদের প্রতি মার্ক টেলরের হুঁশিয়ারি

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলরের ধারণা, দেশের মাটিতে ফ্ল্যাট উইকেটে খেলতে অভ্যস্ত ভারতের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার দ্রুতগতির ও বাউন্সি উইকেটে খেলতে গিয়ে কঠিন পরীক্ষায় পড়বেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলরের ধারণা, দেশের মাটিতে ফ্ল্যাট উইকেটে খেলতে অভ্যস্ত ভারতের ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার দ্রুতগতির ও বাউন্সি উইকেটে খেলতে গিয়ে কঠিন পরীক্ষায় পড়বেন। তিনি মনে করেন তরুণদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার পেস আক্রমণ শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগ ও ভিভিএস লক্ষ্মণের মতো তারকা ব্যাটসম্যানদের বিপদে ফেলতেও সক্ষম। টেলর বলেন, “ভারতীয় দলে অনেক বিখ্যাত ব্যাটসম্যান আছেন। তরুণদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের মোকাবেলা তারা কিভাবে করবেন, আমি তা দেখতে উদগ্রীব। আমার মনে হয় না সা¤প্রতিক সময়ে টেন্ডুলকার, দ্রাবিড় ও লক্ষ্মণকে রিকি পন্টিং ও মাইকেল হাসির মতো কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে।” “তাদের (পন্টিং ও হাসি) বোলিং সহায়ক উইকেটে খেলতে হয়েছে। অন্যদিকে ভারতের ব্যাটসম্যানরা দেশের ফ্ল্যাট উইকেটেই বেশি খেলেছেন,” যোগ করেন টেলর। অনেক দিন ধরেই পন্টিংয়ের ব্যাটে রান-খরা। গত দুই বছর টেস্টে শতক করতে পারেননি তিনি। তবে এই দুঃসময়ে সাবেক সতীর্থর পাশেই আছেন টেলর। তিনি বলেন, “এমন নয় যে রিকি আর কখনোই শতক করতে পারবেন না। ভাগ্য পক্ষে না থাকলে সাফল্যের জন্য সময়ের প্রয়োজন হয়। বক্সিং ডে টেস্টেই হয়তো ভালো কিছু করতে পারেন তিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৫৬ঘ.