২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট অভিষেক হতে যাচ্ছে কাওয়ানের

আগামী ২৬ ডিসেম্বর থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া ‘বক্সিং ডে’ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হতে যাচ্ছে এড কাওয়ানের। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে সিএ সভাপতি একাদশের পক্ষে শতক করেন তাসমানিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ২৬ ডিসেম্বর থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া ‘বক্সিং ডে’ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হতে যাচ্ছে এড কাওয়ানের। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে সিএ সভাপতি একাদশের পক্ষে শতক করেন তাসমানিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য বুধবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন শন মার্শ। এছাড়া ডাক পেয়েছেন বেন হিলফেনহস। তবে চোটের কারণে দলে নেই শেন ওয়াটসন ও রায়ান হ্যারিস। বাদ পড়েছেন ইদানিং ব্যাট হাতে ব্যর্থ ফিলিপ হিউজ ও উসমান খাজা। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জন ইনভেরারিটি বলেন, “ডেভিড ওয়ার্নারের সঙ্গে কাওয়ান ব্যাটিংয়ে উদ্বোধন করবেন। শন মার্শ এবং ড্যানিয়েল ক্রিস্টিয়ান একটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। আরেকটি লড়াই হবে মিচেল স্টার্ক ও হিলফেনহসের মধ্যে।” অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, শন মার্শ, রিকি পন্টিং, মাইকেল হাসি, ব্র্যাড হ্যাডিন, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, পিটার সিডল, বেন হিলফেনহস, মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন ও নাথান লিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৯ঘ.