ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার এক জরুরী সভায় আইসিসির সহ-সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালকে।
বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সভাপতি জালাল ইউনুস মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, “বিসিবির পরিচালনা পর্ষদের জরুরী সভায় আইসিসির সহ-সভাপতি পদে নির্বাচনের জন্য বাংলাদেশের প্রার্থী হিসেবে সর্বসম্মতি ক্রমে বিসিবি সভাপতি আ হ ম মুস্তাফা কামালের নাম অনুমোদন করা হয়েছে।”
“সহ-সভাপতি নির্বাচিত হলে তিনি ২০১৪ সাল থেকে দুই বছরের জন্য আইসিসির সভাপতির দায়িত্ব পালন করবেন,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০০ঘ.
bdnews24