২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমীমাংসিত ম্যাচে ভারতের প্রাপ্তি টেন্ডুলকারের ৯২

প্রথম প্রস্তুতি ম্যাচ জিততে পারেনি ভারত। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সভাপতি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করলেও ব্যাটিং প্র্যাকটিস ভালোই হয়েছে অতিথিদের। বিশেষ করে শততম আন্তর্জাতিক শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা শচীন টেন্ডুলকারের। ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের ৯২ রানের সুবাদে ভারত ৬ উইকেটে ৩২০ রান করার পর বৃষ্টি এসে থামিয়ে দিয়েছে খেলা। ম্যাচেরও সেখানেই সমাপ্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম প্রস্তুতি ম্যাচ জিততে পারেনি ভারত। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সভাপতি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করলেও ব্যাটিং প্র্যাকটিস ভালোই হয়েছে অতিথিদের। বিশেষ করে শততম আন্তর্জাতিক শতকের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা শচীন টেন্ডুলকারের। ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের ৯২ রানের সুবাদে ভারত ৬ উইকেটে ৩২০ রান করার পর বৃষ্টি এসে থামিয়ে দিয়েছে খেলা। ম্যাচেরও সেখানেই সমাপ্তি। ১৩২ বলে ১৫টি চার সহ ৯২ রান করার পর স্বেচ্ছায় অবসর নিয়েছেন টেন্ডুলকার। সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে তার সঙ্গে মাঠ থেকে বেরিয়ে এসেছেন ৫৭ রানে অপরাজিত ভিভিএস লক্ষ্মণও। ক্যানবেরার মানুকা ওভালে রাহুল দ্রাবিড় (৪৫), গৌতম গম্ভীর (৩৫) আর রোহিত শর্মাও (অপরাজিত ৫৬) সাফল্য পেয়েছেন ব্যাট হাতে। শুধু অজিঙ্কা রাহানে (৩) ও বিরাট কোহলি (১) ব্যর্থ। আগামী সোমবার থেকে একই মাঠে আরেকটি ম্যাচ খেলবে ভারত। চার টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে, মেলবোর্নে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০২ঘ.