২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল’র নিলাম ৪ ফেব্রুয়ারি

আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য খেলোয়াড় কেনার নিলাম হবে ৪ ফেব্রুয়ারি। তবে কোথায় এই নিলাম হবে তা এখনো ঠিক করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 08:51 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য খেলোয়াড় কেনার নিলাম হবে ৪ ফেব্রুয়ারি। তবে কোথায় এই নিলাম হবে তা এখনো ঠিক করা হয়নি। আইপিএল’র পরিচালনা পরিষদ জানিয়েছে, নিষিদ্ধ কোচি টাস্কার্স কেরালার খেলোয়াড়রাও এতে অংশ নিতে পারবেন। দলটির শীর্ষ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মুত্তিয়া মুরালিধরন, ব্রেন্ডন ম্যাককালাম, মাহেলা জয়াবর্ধনে ও রবীন্দ্র জাদেজা। চুক্তির শর্ত না মেনে চলায় গত ১৯ সেপ্টেম্বর ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। পরিষদ আগেই জানিয়েছে, প্রতিটি দলের সদস্য সংখ্যা ৩০ থেকে ৩৩ করা হয়েছে। দলগুলো দশের বদলে ১১ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে। তবে খেলাতে পারবে চারজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩০ ঘ.