২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের দাপটে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার

বোলারদের দাপটের পর অধিনায়ক গ্রায়েম স্মিথের অর্ধশতকের সুবাদে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ৯০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলারদের দাপটের পর অধিনায়ক গ্রায়েম স্মিথের অর্ধশতকের সুবাদে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ৯০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। দিন শেষে প্রথম ইনিংসে স্মিথকে হারিয়ে ৯০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জ্যাক রুডলফ ২৭ রানে ব্যাট করছেন। দিলহারা ফার্নান্দোর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে স্মিথ করেন ৬১ রান। তার ১০৫ বলের ইনিংসে ৭টি চার। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ভারনন ফিল্যান্ডার ও ডেল স্টেইনের তোপের মুখে প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফিল্যান্ডার ৫ উইকেট নেন ৫৩ রানে। নিজের তৃতীয় টেস্ট খেলতে নেমে এনিয়ে তিনবার ইনিংসে ৫ উইকেট পেলেন ফিল্যান্ডার। এছাড়া ডেল স্টেইন ১৮ রানে নেন ৪ উইকেট। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা মোটেও ভালো হয়নি। স্কোর বোর্ডে ১২ রান তুলতেই সাজঘরে ফিরে যান দলের অধিনায়ক তিলকারতেœ দিলশান (৬) ও কুমার সাঙ্গাকারা (১)। তৃতীয় উইকেটে থারাঙ্গা পারানাভিতানা ও মাহেলা জয়াবর্ধনে ৫৪ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়া চেষ্টা করেন। পারানাভিতানাকে (৩২) বোল্ড করে শ্রীলঙ্কাকে আবারো চাপে ফেলে দেন ফিল্যান্ডার। জয়াবর্ধনে ও থিলান সামারাবীরা চতুর্থ উইকেটে যোগ করেন আরো ২৫ রান। দলীয় ৯১ রানে জয়াবর্ধনেকে (৩০) ফিরিয়ে দিয়ে সফরকারীদের ব্যাকফুটে ঠেলে দেন স্টেইন। পঞ্চম উইকেটে সামারাবীরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ৬৫ রান যোগ করে দলকে ওই অবস্থা থেকে টেনে তুলার চেষ্টা করেন। এক পর্যায়ে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ১৫৬ রান। সেখান থেকে আর ২৪ রান যোগ করতে শেষ ৬ উইকেট হারায় সফরকারীরা। দলীয় ১৫৬ রানে সামারাবীরাকে (৩৬) ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কাকে আশা দেখানো জুটি ভাঙ্গেন ফিল্যান্ডার। পরের বলেই কুশল সিলভাকে (০) ফেরান তিনি। সর্বোচ্চ ৩৮ রান করা ম্যাথিউস সাজঘরের পথ ধরেন দলীয় ১৭৫ রানে। এরপর আর বেশি দূর এগোয়নি শ্রীরঙ্কার ইনিংস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২২৮ ঘ.